নরসিংদি- ১ উপ নির্বাচনের জন্য ১৩ বিএনপি নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে
২২ জুন অনুষ্ঠেয় নরসিংদি-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ক্ষমতাসীন বিএনপি’র মোট ১৩ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দলীয় সূত্র জানায়, ২৬ মে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি’র সংসদীয় বোর্ডের সভায় নরসিংদি-১ উপনির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- সাবেক ডাকসু সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, মিয়া মোহাম্মদ সেলিম, ওবায়দুর রহমান, আফজাল মোল্লা, হারুন-অর-রশিদ, শাহানশাহ খন্দকার সোহেল, এমএ জলিল, মেসবাহ উদ্দিন ভুঁইয়া, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বিজে রশিদ নওশের, মঞ্জুর এলাহী, শহিদ উল্লাহ ভুঁইয়া এবং শিরিন সুলতানা।
এর আগে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপ নির্বাচনের জন্য এডভোকেট আসাদুজ্জামানকে প্রার্থী ঘোষণা করে।
মার্চের ২৭ তারিখে বিএনপি সাংসদ শামসুদ্দিন এছহাকের মৃত্যুর পর নরসিংদি -১ আসনটি ফাঁকা হয়।
২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি এমএ আজিজ নিয়োগ পাওয়ার পর এটাই হবে প্রথম নির্বাচন।
