নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী লীগ আহুত ২১ মে সকাল সন্ধ্যা হরতাল চলাকালে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ ২৩ নেতা কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বঙ্গবন্ধু এভিনিউ’র সামনে বিকেল ৪ টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দা রুবিনা আক্তার মীরার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নার্গিন মাহতাব, অ্যাডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পী, ডেইজি সরোয়ার, অ্যাডভোকেট নাভানা আক্তার, পারভিন খায়ের, ফরিদা ইয়াসমিন ঝুমা প্রমুখ। সভা পরিচালনা করেন নুরুন্নাহার লাভলী।
সভায় হরতাল চলাকালে মহিলা লীগের মিছিলে লাঠিচার্জ করায় ধানমণ্ডি থানার এসআই রমিজ উদ্দিনের অপসারণ ও অনতিবিলম্বে অধ্যাপিকা অপু উকিলসহ ২৩ নেতা কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
