১৩ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি গঠিত হয়নি
দীর্ঘ ১৩ বছর পর সোমবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি গঠিত হয়নি। কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কমিটি ঘোষনা দেয়ার কথা বলে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি টানেন।
সোমবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে কাউন্সিলারদের সম্মিলিত দাবি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সে দাবি পুরন হয়নি।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কমিটি গঠনের ঘোষনা দেন। কেন্দ্রীয় নেতাদের এই ঘোষণায় স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।
