মহিউদ্দিন ও মীর নাছির মুখোমুখি, কুশল বিনিময়
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের বিজয়ী ও বিজিত দুই মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন শনিবার চট্টগ্রামে মুখোমুখি হন।
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৪৯তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা একে অপরের সান্নিধ্যে আসেন। এ সময় তারা করমর্দণ ও পরস্পরের মধ্যে কুশল বিনিময় করেন।
মধ্যাহ্ন বিরতির সময় মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বিমান প্রতিমন্ত্রী মীর নাছির আইইবি’র চেয়ারম্যানের কক্ষে একই সাথে মধ্যাহ্ন ভোজ সারেন।
এ সময় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্যও মহিউদ্দিন চৌধুরীর সাথে কুশল বিনিময় করেন।
