১৪৪ ধারা জারি করায় কলাপাড়ায় আওয়ামী লীগের সভা পন্ড
জেলার কলাপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও যুবদলের পাল্টাপাল্টি জনসভা আহবান করার প্রেক্ষিতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলে বুধবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হতে পারেনি।
এর আগে বুধবার পাখিমারা বাজারে জনসভা আহবান করে আওয়ামী লীগ চারদিন ধরে ব্যপক প্রচারনা চালিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই ইউনিয়ন যুবদলও একই স্থানে জনসভা আহবান করলে উত্তেজনার সৃষ্টি হয়। ফলে জেলা প্রশাসন আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের অনুমতি নিয়েই আওয়ামী লীগ জনসভা আহবান করেছিল।
