২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাদ আজাদের অবস্থার অবনতি: বারডেমে নেতাকর্মীদের ভীড়

বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রবীন রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদের অবনতিশীল স্বাস্থ্য বুধবারও অপরিবর্তিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

একটি সূত্র জানায়, গত দুই মাস যাবত সামাদ আজাদ বারডেমে অধ্যাপক ড. একে আজাদের নেতৃত্বে গঠিত আট সদস্যের একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন।

বারডেমের এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক ড. ওমর ফারুক বিডিনিউজকে জানান, সামাদ আজাদের কিডনী এবং লিভার অকার্যকর হয়ে গেছে এবং রক্তের চাপও অনেক নীচে নেমে গেছে। তিনি বলেন, “সামাদ আজাদকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।”

এদিকে সামাদ আজাদের শারীরিক অবস্থার অবনতির সংবাদে বারডেমে দলীয় নেতাকর্মীদের ভীড় বাড়ছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে আমীর হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, তোফয়েল আহমেদ এবং আব্দুস শহীদ বারডেমে অসুস্থ সামাদ আজাদকে দেখতে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার শারিরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।