মেঘনা লাইফ ইন্সুরেন্সকে প্রাথমিক ভাবে শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে এসইসি
মেঘনা লাইফ ইন্সুরেন্স শেয়ার বাজারে প্রাথমিক ভাবে শেয়ার (আইপিও) ছাড়ার অনুমোদন পেয়েছে।
সূত্র জানায়, এই কোম্পানি জুলাই মাসের প্রথম সপ্তাহে বিনিয়োগকারিদের জন্য গ্রাহক সুবিধা উন্মুক্ত করবে।
মঙ্গলবার এক সভায় সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এই কোম্পানির ৪০ দশমিক পাঁচ মিলিয়ন টাকা মুল্যের প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ার অনুমোদন দেয়।
এ ক্ষেত্রে ১০০ টাকা করে প্রতিটি শেয়ারের মুল্য এবং শেয়ার লটের মুল্য পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে।
