২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জ আওয়ামী লীগের গুলিবিদ্ধ কর্মী আনিসের মৃত্যু

মুন্সিগঞ্জের বিসিক এলাকায় গত রবিবার বিকেলে আওয়ামী লীগের মিছিলে গুলি বর্ষণের ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী আনিস আলী (২৮) মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় ওইদিন আওয়ামী লীগের মিছিলে গুলি বর্ষণের ঘটনায় ১৮ জন নেতা কর্মী আহত হয়।

মাথায় গুলিবিদ্ধ আনিস আলীকে প্রথমে মুন্সিগঞ্জ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

আনিসের মৃত্যু সংবাদে মুন্সিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মেতায়েন করা হয়েছে।