'কংগ্রেসনাল মেডাল অব এচিভমেন্ট' বাংলাদেশের জনগণের সংগ্রামের স্বীকৃতি: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি, সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার ‘কংগ্রেসনাল মেডাল অব এচিভমেন্ট’কে বাংলাদেশের জনগণের সংগ্রামের স্বীকৃতি বলে উল্লেখ করেছেন।
ফিলিপাইনের কংগ্রেস এর প্রতিনিধি সভা শেখ হাসিনাকে তার গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের পক্ষে সংগ্রামের জন্য এ সম্মাননা পুরস্কার প্রদান করে।
একটি লিখিত বতৃতায় শেখ হাসিনা বলেন, আমি মনে করি দেশের গণতন্ত্রের জন্য দারিদ্র বিমোচনের জন্য আমরা যে সংগ্রাম করেছি এ পুরষ্কার সে কথাই মনে করিয়ে দেয়। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ লিখিত বক্তব্য পাঠ করা হয়।
