২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের দুর্ঘটনা সরকারের ভূমি দস্যুতার অনন্য নজীর: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাভারের গার্মেন্টস দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, এ সরকারের আমলে ভূমি দস্যুতা কি পর্যায়ে পৌঁছেছে, তার অনন্য নজীর হচ্ছে সাভারের এ দুর্ঘটনা। তারা দখল করছে, আর সাধারণ মানুষে মারা গিয়ে এর খেসারত দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

ফিলিপাইনে বিশেষ সম্মাননা পাওয়ায় যুবলীগ কেন্দ্রীয় কমিটি এবং মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত: জানান। পরে নেতারা তাকে দলের পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেন।

যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, সাভারের দুর্ঘটনা কবলিত ওই গার্মেন্টসের মালিক জাতীয় সংসদের ভূমি বিষয়ক কমিটির সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মাহবুবুর রহমানের জামাতা। শ্বশুড়ের দাপটেই তিনি ভূমি দখল করে অনুমোদন ছাড়াই এ ভবন নির্মাণ করেছেন।

তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য দলীয়ভাবে ঘোষিত ১৫ এপ্রিল শোক দিবসে দোয়া করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে শেখ হাসিনা বুদ্ধিজীবিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বিচারপতি কেএম সোবহান, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, ড. হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস এবং এম আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।