চরমোনাই পীর নতুন জোট গঠনের ঘোষণা দিলেন
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ ফজলুল করিম আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন।
বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলা মুজাহিদ কমিটির এক জনসভায় তিনি এ কথা বলেন।
মাওলানা এহসানুল হক আল মুঈনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নুরুল করিম বেলালী, মাওলানা দিদারুল আলম জিহাদী প্রমুখ।
চরমোনাই পীর ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারকে ধোকাবাজ আখ্যায়িত করে বলেন, আগামী নির্বাচনে এদের ভোট দেবেন না।
তিনি আরও বলেন, এদেশের আলেম ও ওলামারা ঐক্যবদ্ধ হলে আমরা ক্ষমতায় আসবো।
