২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে একই স্থানে আ.লীগের দুই গ্রুপের সভা আহবান, ১৪৪ ধারা জারী

জেলার দুর্গাপুরের পানানগরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্র“প একই সময়ে ও একই স্থানে জনসভা আহ্বান করায় উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে থানা পুলিশ সভাস্থলে ১৪৪ ধারা জারী করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ফলে শেষ পর্যন্ত কোনও গ্র“পই সেই জায়গায় সভা করতে পারেনি। দুর্গাপুর পুলিশ জানায়, বুধবার বিকেল ৪ টায় পানানগর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের জেলার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফারুকের বিরোধী গ্র“প জনসভা করার পূর্ব ঘোষণা দিয়েছিল। কিস্তু ওই সভায় জেলা সভাপতিকে অতিথি না করায় তাজুল গ্র“পের নেতা পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ একই সময়, একই স্থানে আরেকটি সভা আহবান করে। এ নিয়ে উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের আদেশে বুধবার দুপুরে সেখানে ১৪৪ ধারা জারী করে।

এদিকে, জেলা সম্পাদক বিরোধী গ্র“প পানানগর স্কুল মাঠে সভা করতে গিয়ে পুলিশের বাধা পেয়ে সেখান থেকে কিছুটা দূরে নারায়নপুর নামক স্থানে তাদের পূর্ব নির্ধারিত সভাটি করেন। অন্যদিকে, তাজুল গ্র“প ফকিরের মোড় নামক স্থানে তাদের সভা করে।