২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার ঘটনায় জামাতকে দায়ী করেছে জাকের পার্টি

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী বৃহস্পতিবার ক্ষমতাসীন জোট সরকারের শরীক জামাতে ইসলামীকে সকল গ্রেনেড ও বোমা হামলার ঘটনার জন্য দায়ী করে বলেন এটা আসলে কোন ইসলামী দল নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

তিনি জামাতে ইসলামীকে ‘কুখ্যাত’ আখ্যা দিয়ে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

ফয়সাল মুজাদ্দেদী অভিযোগ করে বলেন, জামাতে ইসলামী এবং এর ছাত্র সংগঠনের এমন কিছু কার্যক্রম রয়েছে যার মাধ্যমে তাদের প্রকৃতি ও আচরণ প্রকাশ পায়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আচরণে পরিবর্তন আনলে ভবিষ্যতে সময়ের প্রয়োজনে জাকের পার্টি জামাতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠন করবে।

তিনি সরকার প্রধান খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে এক গোলটেবিল বৈঠকে বসার আহ্বান জানান যাতে করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান করা সম্ভব হয়। তিনি সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থ বলে দোষারপ করেন।

তিনি দেশের প্রয়োজনে এবং বৃহত্তর স্বার্থে অন্য কোন দলের সাথেও জোট গঠন করার কথা বলেন। কিন্তু স¤া¢ব্য দলের ব্যাপারে কোন পরিষ্কার ধারণা দেননি।

সরকারী কর্মকর্তাদের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি তাদের বহিষ্কার এবং বিচার দাবী করেন।