২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেন চৌধুরীর আলোচনার প্রস্তাবটি দূরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, খিলগাঁও ফ্লাইওভারের বিষয়ে আমার সঙ্গে সাবের হোসেন চৌধুরীর আলোচনার প্রস্তাবটি দূরভিসন্ধিমূলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তিনি বিষয়টিকে টেকনিক্যাল হিসেবে অভিহিত করে সাবের হোসেন চৌধুরীকে তার পরিবর্তে এলজিইডির প্রকৌশলীদের সঙ্গে আলাপ করার পরামর্শ দেন।

সাবের হোসেন চৌধুরীর আলোচনার প্রস্তাবের প্রতিবাদে দেয়া বুধবার এক বিবৃতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সাবের হোসেন চৌধুরী টেকনিক্যাল এক্সপার্ট নন, আমিও টেকনিক্যাল এক্সপার্ট নই। কাজেই এ টেকনিক্যাল ব্যাপারে আলোচনা করতে চাইলে সাবের হোসেন কেবল এলজিইডির প্রকৌশলীদের সঙ্গেই আলাপ করতে পারেন।