২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় দুগ্র“পের সংঘর্ষ ও উত্তেজনায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুগ্র“পের সংঘর্ষ ও তীব্র উত্তেজনার কারণে সেখানকার সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার এ সম্মেলন হওয়ার কথা ছিল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সম্মেলন স্থগিতের সংবাদ পৌঁছলে রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বাধীন গ্র“প বিক্ষোভ মিছিল বের করে। ওই গ্র“পের সঙ্গে এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের গ্র“পের মধ্যে যেকোনো মুহূর্তে সংঘর্ষ বাঁধতে পারে বলে দলীয় সূত্র আশংকা প্রকাশ করেছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিরোধী দলীয় উপনেতা এ্যাডভোকেট আব্দুল হামিদ এ ব্যাপারে বিডিনিউজকে জানান, তীব্র উত্তেজনার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।