২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় ফলপ্রসূ পতাকা বৈঠক: পঞ্চগড় সীমান্তে উত্তেজনার অবসান

তেঁতুলিয়ায় বিডিআর ও বিএসএফ’র পতাকা বৈঠকের মধ্যে দিয়ে পঞ্চগড় সীমান্তে উত্তেজনার অবসান হলো। বিডিআর সূত্র জানায়, বুধবার কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

জানা যায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএসএফ সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনও পরীখা খনন ও চা বাগান নির্মাণ করবে না। এছাড়া তারা বাংলাদেশের ভেতরে বৈদ্যুতিক আলো ফেলাও বন্ধ রাখবে।

তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তের ৪৩৬ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া পতাকা বৈঠক ঘন্টা দুয়েক চলে।

এতে বিডিআর’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তেঁতুলিয়া বিওপির কোম্পানী কমান্ডার সবেদ আলী ভূঁইয়া। অন্যদিকে, বিএসএফ’র ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নয়াবাড়ি বিওপির কোম্পানী কমান্ডার বিকে জাদব।