২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থনহীন জোটসরকারের অপকর্মই তাদের পতন ডেকে আনবে: বিকল্পধারা

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) নেতারা সোমবার বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার জনসমর্থন হারিয়েছে এবং তাদের অপকর্ম পতনকেই তরান্বিত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তারা বলেন, সেই দিন খুব বেশি দুরে নয় যেদিন জনগণ নির্যাতনকারী জোট সরকারকে গণআন্দোলনের মুখে পতন ঘটবে।

নগরীর সেগুনবাগিচা অফিসে ৩৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিকল্প যুব ধারা বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় যুব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

পার্টির সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী এমপি বলেন, তরুনরাই পারে দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে, তাদেরই সে সাহস রয়েছে।

বাংলাদেশ যুবধারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এটিএম কামাল এবং সদস্যসচিব ওয়াজেদ আলী চৌধুরীও সভায় বক্তব্য রাখেন।