১১ দলের প্রতিবাদ সমাবেশে ৩১ মার্চের হরতাল সফল করার আহ্বান
১১ দলের প্রতিবাদ সমাবেশে বক্তারা ৩১ মার্চের হরতাল সফল করে জোট সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
‘দ্রব্যমূল্য বৃদ্ধি, আওয়ামী লীগের ভুখা মিছিলে পুলিশি বাধা, হয়রানি ও ওয়ার্কার্স পার্টির কার্যালয় অবরোধ এবং কাজ ও খাদ্যের দাবিতে’ রোববার মুক্তাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ১১ দলের সমন্বয়ক ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির আজিজুল ইসলাম খান, গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, সিপিবির শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জোট সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথে সভা-সমাবেশের ওপর হামলা, আক্রমণ পরিচালনা করছে।
বক্তারা ৩১ মার্চের হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
