স্বাধীনতা দিবসের মিছিলে গোলাম আজম গোলাম আজম স্লোগান !
মহান স্বাধীনতা দিবসে ইসলামী ছাত্র শিবির শনিবার সকাল ১১ টারদিকে কক্সবাজার শহরে একটি বিজয় মিছিল বের করে।
এই মিছিলটি সাধারণ মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছে। স্বাধীনতা দিবসের মিছিল হলেও তাতে উচ্চারিত হয়েছে যুদ্ধাপরাধী, জামাত নেতা গোলাম আজমের নাম। মিছিলে স্লোগান দেওয়া হয়, ‘আমার নেতা, তোমার নেতা, গোলাম আজম, গোলাম আজম! স্বাধীনতার শুভেচ্ছা, গোলাম আজম আমার নেতা !’
