২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে হবিগঞ্জ-৩ উপ-নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রার্থীদের মাঝে আবেদনপত্র বিতরণ শুরু

জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রার্থীরা শুক্রবার (২৫মার্চ) ও শনিবার (২৬মার্চ) বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ওই দু দিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় আবেদন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

আবেদন ফরম সংগ্রহের সময় ১০০০ টাকা এবং আবেদন ফরম জমা দেওয়ার সময় ১২ হাজার টাকা প্রদান করতে হবে।