২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসসের ভূয়া সংবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে জড়িয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ভূয়া সংবাদের বিরুদ্ধে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

গত ১৬ মার্চ নতুন দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রনব মুখার্জীর সাথে জয় সাক্ষাৎ করেন বলে সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসস একটি প্রতিবেদন পরিবেশন করে।

আওয়ামী লীগ এবং ভারত সরকার ওই প্রতিবেদনটির সত্যতা অস্বীকার করে।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার জয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের বিপুল জনসমর্থনে সরকার ভীত হয়ে পড়েছে। আর সে কারণেই বিএনপি-জামাত যে কোনও মূল্যে আওয়ামী লীগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করছে।

ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান হিমু, কেন্দ্রীয় নেতা রফিক কোতয়াল, বলরাম পোদ্দার প্রমুখ।