২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত এলাকায় তারেক রহমানের ত্রাণ বিতরণ

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কালবৈশাখী বিধ্বস্ত নলডাঙ্গা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এ সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি অতীতের সকল সময়ের মতো এবারও দূর্গত মানুষের পাশে দাঁড়াবে।

তিনি ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে ১০ কেজি চাল, নগদ দুই হাজার টাকা, একটি শাড়ি ও এক প্যাকেট করে মোমবাতি প্রদান করেন।

তারেক রহমান জানান, এছাড়া তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক নিহতর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেলিমা রহমান, ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু এবং জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা এ সময় তাঁর সাথে ছিলেন।