২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেনন, ইনুর ভোটার খুঁজতে বাবুলের বাটি চালান

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সভাপতি বাবুল আহমেদ বলেন, তুলা রাশির লোকদের দিয়ে বাটি চালান দিলেও রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ভোটার খুঁজে পাওয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

৩৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘তাদের মন্ত্রী হওয়ার কোনদিন সম্ভাবনা ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’

জাতীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, যাদের ভোট নেই তারা আবার জাতীয় সরকারের কথা বলে।