২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই প্রতিনিধি সম্পর্কে সরকারি কর্মকর্তারা মুখ খুলতে নারাজ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঢাকায় অবস্থানরত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র বিশেষ প্রতিনিধি সম্পর্কে মৌনতা অবলম্বনের পথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তারা জানান, এফবিআইয়ের প্রতিনিধি ট্রুং ভু শনিবার ঢাকায় পৌঁছে  আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে তার কার্যপরিধি নিয়ে আলোচনা করেন এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন।

ওই হত্যা মামলায় শনিবার ১০ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট প্রদান করা হয়েছে।

সূত্র জানিয়েছে,  শীর্ষস্থানীয় কয়েকটি গোয়েন্দা সংস্থার সাথে ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডি কার্যালয়ে এফবিআই প্রতিনিধির আলোচনা হয়েছে।

তবে ওই আলোচনার ব্যাপারে কোনও কর্মকর্তাই মুখ খুলছেন না।

সিআইডি প্রধান শামসুল ইসলাম এফবিআই প্রতিনিধির সাথে তাদের বৈঠকের কথা বিডিনিউজ-এর কাছে স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এফবিআই’র কর্মকাণ্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।