২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'দায়িত্বহীন' মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে

প্রধানমন্ত্রী, স্পিকারসহ অন্যান্য মন্ত্রীদের ‘দায়িত্বহীন’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাংশের বাংলাদেশ ফেডারেল সংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিএফইউজে’র নেতারা শুক্রবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই ঘটনার প্রতিবাদে আগামী ২১ শে মার্চ  জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠিত হবে প্রতিবাদ সভা।

বিবৃতিতে নেতারা সরকারের শীর্ষ পর্যায় থেকে সাংবাদিকদের প্রতি ‘বিষোদাগারের’ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এতে বলা হয়, এই বিষোদগার ছড়ানোর তালিকায় যোগ হয়েছেন প্রথমে ডেপুটি স্পিকারসহ কতিপয় উপমন্ত্রী এবং বর্তমানে প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রী, আইন মন্ত্রী,পররষ্ট্র মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, তাদের এসব  গনমাধ্যম বিরোধী  বক্তব্য উৎসাহী হয়ে মাঠ পর্যায়ের দলবাজ কর্মকর্তারা সাংবাদিক নির্যাতন করছে। ঢাকায় কিছুদিন আগে র‌্যাব সদস্যরা ফটো সাংবাদিক পিটিয়েছে। দলীয় ক্যাডাররা  সংবাদিকদের হত্যা করছে হুমকি দিচ্ছে।

 এতে আরও বলা হয়, কোরাম ছাড়া সংসদ চালানো ও বিল পাশ এখন  স্বাভাবিক খবর। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিবের দুর্নীতির জন্য প্রধান মন্ত্রীর মুখ্য সচিবের নোটিশ স্পষ্টতই নিউজ। সরকারের বিভিন্ন প্রতিশ্র“তি ভঙ্গ, টেন্ডার, গাড়ী বিক্রি কেলেংকারী, দুর্ঘটনায় শত শত মৃত্যুর দায়িত্ব না নেওয়া, ধর্মের নামে দেশকে পেছনে ঠেলে দেওয়া ইত্যাদি বিষয়ে মুখোশ উন্মোচন হচ্ছে দায়ীত্বশীল সাংবাদিকতা।

বিবৃতিতে বলা হয়, এই দায়িত্বশীলতাই সরকারকে উত্তেজিত করেছে। এ ক্ষেত্রে কোনো হুমকির কাছেই সাংবাদিকরা মাথা নত করবে না।

বিবৃতিতে সরকারকে ঢালাও মন্তব্য পরিহার করে প্রেস কাউন্সিলের মাধ্যমে সুর্নিদিষ্ট অভিযোগ নিস্পত্তির দাবি জানানো হয়। এতে একই সঙ্গে দাবি করা হয় প্রেসকাউন্সিলের চেয়্যারম্যান পদটি নির্দলীয় করার।