আগরতলায় বিডিআর ও বিএসএফ’র ফলপ্রসু সংলাপ শেষ হয়েছে
আগরতলায় বিডিআর ও বিএসএফ’র উপ-মহাপরিচালক পর্যায়ের চারদিনের সীমান্ত সংলাপ বুধবার শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ফলপ্রসু এই সংলাপের মধ্যে দিয়ে আপাতত: সীমান্ত সংঘাতের অবসান হলো।
বিডিআর সূত্র জানায়, বিডিআরের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার বাংলাদেশ ফিরছে। আগামী ১৯ মে বিডিআর ও বিএসএফ’র মধ্যে রামগড়ে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ।
সূত্র জানায়, বুধবার বিডিআর প্রতিনিধি দলটিকে বিডিআর’র পক্ষ থেকে হেলিকপ্টারে করে মিজোরাম পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখানো হয়।
বিএসএফ এটাই দেখাতে চায়, ভারত শুধুমাত্র দু’দেশের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের ঘনবসতিপূর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। নোম্যান্স ল্যান্ডÑএ নাকি আদৌ কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে না।
