২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় পার্টি স্বৈরাচার, বিএনপি গণতান্ত্রিক'

জাতীয় পার্টির এমপি রওশন এরশাদ মঙ্গলবার সংসদে বলেছেন, জাতীয় পার্টিও বিএনপি’র মতো করে দল গঠন করেছে। তারা একইভাবে সরকারও গঠন করেছে। কিন্তু জাতীয় পার্টিকে স্বৈরাচার বলা হয়। আর বিএনপিকে বলা হয় গণতান্ত্রিক দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি আরও বলেন, জাতীয় পার্টির লোকজনই আজ ক্ষমতাসীন ‘গণতন্ত্রী’দের পাশে রয়েছে।

রওশন এরশাদ দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে বলেন, সরকারি ও বিরোধী দল আজ মুখোমুখি। তিনি আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার জন্য  সবার প্রতি আহ্বান জানান।