২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর মংস্য রপ্তানী গত বছরের তুলনায় ৩৪ শতাংশ কম হয়েছে

বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে মৎস্য রপ্তানি করে ১৫২ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 12:54 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বানিজ্য মন্ত্রী জানান, বিগত অর্থবছরের একই সময়ে এই রপ্তানীর পরিমান ছিল ২৩০ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার জাতীয় সংসদে মুহাম্মদ গিয়াসউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ সব তথ্য জানান।

শহীদউদ্দিন চৌধুরি এ্যানির এক প্রশ্নের জবাবে  মন্ত্রী জানান, বিদেশে রপ্তানী বৃদ্ধি ও রপ্তানীকারকদের সহায়তা করতে ১৭টি দেশে মোট ১৯টি বানিজ্যিক মিশন কাজ করেছে। এর মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রে দ’ুটি করে মিশন কাজ করেছে।