২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের পদমর্যাদা বিষয়ক নতুন আইন প্রনয়ন করার পক্ষে সংসদীয় কমিটি

সংসদ সদস্যদের পদমর্যাদা সংক্রান্ত আইনে পরিবর্তন এনে আগামী সংসদে একটি বিল আসতে পারে। এই বিলটি যে কোন সরকারি কর্মকর্তার চেয়ে সংসদ সদস্যদের অধিকতর মর্যাদা নিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি সাব কমিটি সোমবার এক সভায় দু’জন প্রভাবশালী সাংসদকে ১৫ দিনের মধ্যে উক্ত বিষয়ের ওপর বিলের খসড়া তৈরির দায়িত্ব দেয় এবং বিলটি এক মাসের মধ্যে চূড়ান্ত করতে বলে। এই খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিমকে।

খসড়া প্রস্তুতের আগে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে এবং শেখ ফজলুল করিম সেলিম বিরোধী দলের নেত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন । তারা উপমহাদেশের বিভিন্ন দেশে এ সংক্রান্ত আইনসমূহ পর্যালোচনা করে দেখবেন।

এ সাব কমিটি গঠন করা হয় গত ১৮ জানুয়ারি এবং আজ সোমবার এর প্রথম সভা অনুষ্ঠিত হলো।  আহ্বায়ক চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর ও শেখ ফজলুল করিম সেলিম বিরোধী দলের নেত্রীর প্রতিনিধিত্ব করেন। কমিটির সদস্য মিজানুর রহমান মিনুও সভায় উপস্থিত ছিলেন।

যদি এ আইনটি পাশ হয় তাহলে কোন সংসদ সদস্যকে কোন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না। আর যদি কোন সংসদ সদস্য কোন সুনিদ্র্ষ্টি মামলায় গ্রেফতার হন, তাকে আইনপ্রয়োগকারী সং¯থা বা কারা কর্তৃপক্ষ যথাযথ সম্মান প্রদর্শন করতে বাধ্য থাকবে।

সভার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, যদি আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য সাংসদদের সাথে খারাপ আচরন করে সেক্ষেত্রে নতুন আইনটি সাংসদদের অবমাননা মামলা করার সুযোগ রাখবে।

সালাউদ্দিন কাদের চৌধুরী এবং শেখ সেলিম উভয়ই অতীতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন। অপারেশন ক্লিনহার্ট চলাকালে শেখ সেলিম এবং গত সরকারের শেষ সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেফতার হন।