বোমা উদ্ধারকে আমি গুরুত্ব দিচ্ছি না ঃ এরশাদ
সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, শুক্রবার তার ‘পল্লী নিবাস’ বাড়ির কাছ থেকে বোমা উদ্ধারকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।
পুত্র এরিকের চতুর্থ জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে স্ত্রী বিদিশা ও পুত্রকে নিয়ে শুক্রবার বিকেলে রংপুরের বাড়িতে পৌঁছান তিনি।
এর আগে সকালে তার বাড়ির কাছ থেকে একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়।
ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বোমা উদ্ধারের কথা আমি শুনেছি, তবে চোখে দেখিনি। আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না’।
