২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের বিরুদ্ধে নারীদেরই রুখে দাঁড়াতে হবে: সিপিবি

শোষণ নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে নারী সমাজকেই রুখে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি আয়োজিত এক আলোচনা সভায় শুক্রবার বক্তারা এ কথা বলেন। নারী সমাজের ওপর বৈষম্য ও নির্যাতনের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন কমিটির সদস্য মনিষা মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, এডভোকেট মাকসুদা আক্তার লিলি, ড. সাকী খন্দকার, কুলসুম বেগম, লুনা নূর, রাশেদা কুদ্দুস ও জলি তালুকদার আলোচনায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দা উম্মহানি খান।