২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড় ও হাতিবান্ধায় বিডিআর-বিএসএফের মধ্যে ব্যাপক গোলাগুলি

পার্বত্য জেলা খাড়াছড়ির রামগড় ও লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে বুধবার সকাল থেকে ব্যাপক গুলিবিনিময় হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাড়াছড়ির প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বিডিআর সূত্রের বরাত দিয়ে জেলা প্রতিনিধিরা জানান, মঙ্গলবার রামগড়ে দু’পক্ষের পতাকা বৈঠক ভেস্তে যাওয়ার পর উভয়ের এই গুলি বিনিময় শুরু হয়। বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতার নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের এই সংঘর্ষের সূচনা।

অন্যদিকে হাতিবান্ধায় বিএসএফের গুলিবর্ষণের জবাবে বিডিআরও পাল্টা গুলি চালায়। এরই মধ্যে এই দুই সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে এলাকাবাসী ভয়ে অন্যত্র সরে গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার রামগড়ের কাশিবাড়ি সীমান্তে সকাল থেকে বিডিআর ও বিএসএফের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। দু’পক্ষই সীমান্তে অতিরিক্ত  জোয়ান ও ভাড়ি অস্ত্র-শস্ত্র মোতায়েন করেছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ভারত ওপাড় থেকে পুশইন করার জন্য সীমান্তে ব্যাপক সংখ্যক লোকজন জড়ো করেছে বলে জানা যায়।