২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বৈঠক বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মূলতবি

বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা দেশে গ্রেনেড ও বোমা হামলার উৎস বের করতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে তারা এ আহ্বান জানান। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদের বৈঠক বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি’র নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা আব্দুল খালেক।

বৈঠকে প্রশ্নোত্তর ছাড়াও তিনটি মনোযোগ আকর্ষণী নোটিশের নিস্পত্তি এবং দু’টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এগুলো হচ্ছে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল, ২০০৫’ এবং ‘কম্পিউটার ও কারিগরি শিক্ষা একাডেমী বিল, ২০০৫’।