বিজেপি'র মহাসচিব ফিরোজ রশীদ জাতীয় পার্টিতে (এরশাদ) যোগ দিয়েছেন
বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জুর) মহাসচিব কাজী ফিরোজ রশীদ ও দলের দুজন প্রেসিডিয়াম সদস্য মঙ্গলবার এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
জাতীয় পার্টির বনানী অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, সাবেক এমপি গোলাম সরোয়ার মিলন জাতীয় পার্টিতে (এরশাদ) যোগ দেন।
রশীদ জাতীয় পার্টির (এরশাদ) রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করবেন। অন্যরা প্রেসিডিয়াম সদস্যের মর্যাদা পাবেন।
বনানী অফিসে জাতীয় পার্টির চেয়াম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রহুল আমীন হাওলাদার এবং বিদিশা পার্টিতে তাদের প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
এরশাদ বলেন, রশীদ ফিরে আসায় আমাদের শক্তি এবং মনোবল অনেক বেড়ে গেছে এবং আগামীতে আমরা পৃথকভাবে নির্বাচন করবো।
রশীদ বলেন, এটা কোনও দল বদলের পাল্লা নয় বরং আমি আবার আমার নিজের ঘরে ফিরে এসেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রশীদ বলেন, জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত তথনকার প্রেক্ষাপটে সঠিক ছিল। ছোট ছোট অংশে ভাগ হয়ে রাজনীতিতে অবদান রাখা সম্ভব নয় বলেই আমি আগের দলে ফিরে এসেছি।
রশীদ জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তিনি পার্টি ত্যাগ করেননি।
রশীদ আগে এরশাদের সাথে ছিলেন, পরে পার্টি ভাঙলে তিনি মঞ্জুরের সাথে যোগ দেন।
