সিলেটে বিএনপি জামাতের পৃথক জনসভা
সিলেটে রোববার বিএনপি ও জামাতের উদ্যোগে পৃথক জনসভায় বক্তারা বলেন, জনসমর্থনবিহীন আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা দেশব্যাপী নৈরাজ্য হরতাল ও বোমাবাজির মাধ্যমে যে অরাজকতা শুরু করেছে শান্তিপ্রিয় দেশবাসী তা রুখে দাঁড়াবে।
দেশব্যাপী নৈরাজ্য, হরতাল ও বোমাবাজির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর সিটি পয়েন্টে বিএনপি জেলা ও মহানগর শাখা আয়েজিত জনসভায় সভাপতিত্ব করেন এম ইলিয়াস আলী এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডঃ সৈয়দ মকবুল হোসেন, বিএনপি নেতা নুরুল হক, এ্যাডভোকেট বদরুজ্জামান সেলিম, এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
অপরদিকে রংমহল পয়েন্টে মহানগর জামাতের আমীর ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এহসানুল মাহবুব জুবায়ের, ডাঃ সায়েফ আহমদ, সোহেল আহমদ, জয়নাল আবেদীন প্রমুখ।
