ফেনী জেলা আওয়ামী লীগের সভায় বাক বিতন্ডা, সভা পন্ড
ব্যাপক বাক বিতন্ডা ও উত্তেজনার কারণে রোববার পন্ড হয়ে গেছে ফেনী জেলা আওয়ামী লীগের সভা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হওয়ার পর পরই সোনাগাজী কমিটি প্রসঙ্গ উত্থাপিত হলে সদর উপজেলা কমিটি সভাপতি করিম উল্যাহ, পৌর সভাপতি আইনুল কবির শামীম, প্রিয়রঞ্জন দত্ত, ফারুক আলমগীর চৌধুরীসহ কয়েকজন সদস্য উপস্থিত হয়ে সভাপতি সম্পাদকের ফ্যাক্সযোগে বার্তা পাঠানোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। এসময় তীব্র বাক বিতন্ডার সৃষ্টি হয়।
এ সময় জেলা সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী উত্তেজনাকর পরিস্থিতির উল্লেখ করে সভাটি স্থগিত করেন।
