এসইসি প্রিমিয়ার ব্যাংকের ৬ কর্মকর্তাকে সন্দেহ করছে
প্রিমিয়ার ব্যাংকে ভূয়া বিও (বেনিফিসিয়ারি ওনার্স) একাউন্ট খোলায় ছয় কর্মকর্তাকে জড়িত সন্দেহ করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসইসি শনিবার প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ৭ মার্চের মধ্যে সন্দেহভাজন ওই ছয় কর্মকর্তার ব্যাপারে যাবতীয় তথ্য জানাতে বলেছেন।
সূত্রটি জানায়, “ ভূয়া একাউন্ট খোলা অপরাধমূলক কাজ এবং এ ব্যপারে কর্মকর্তারা জড়িত থাকায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু হয়েছে”।
এই ছয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ব্যাংকের সহ-সভাপতি ও বনানী শাখার ব্যবস্থাপক সৈয়দ নওশের আলি, কেন্দ্রীয় কার্যালয়ে কার্যরত নির্বাহী সহ-সভাপতি মোঃ আব্দুল হাই এবং নির্বাহী সহ-সভাপতি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক দেওয়ান আনোয়ারুল লতিফ।
সূত্র বলেছে, বাকি অভিযুক্তরা হলেন মোঃ শফিকুল ইসলাম, মোন্তাজুল হক এবং কাজী ইফতেখার হোসেন।
এছাড়াও এসইসি প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখায় ভূয়া বিও (বেনিফিসিয়ারি ওনার্স) একাউন্ট খোলার অভিযোগে ব্যাংকের আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) ইস্যু স্থগিত করেছে।
