২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা শুক্রবার রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন, সৌদি আরব যাবেন ৪ জানুয়ারি

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন। এছাড়া পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশে আগামী ৪ জানুয়ারি সৌদি আরব যাবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন। সেখানে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন তারা। পরদিন শনিবার তারা ঢাকায় ফিরবেন।

এছাড়া শেখ হাসিনা হজ্জ্ব পালনের জন্যে ৪ জানুয়ারি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।