২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পূর্ন প্যানেলে বিজয়ী

চট্রগ্রাম মেডিকেল কলেজে বুধবার অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিজয় লাভ করেছে। নির্বাচনে ছাত্রদল প্রতিদ্বন্দী ইসলামী ছাত্র শিবিরকে টানা পঞ্চমবারের মত পরাজিত করে সবগুলো পদে বিজয়ী হয়।

রয়টার্স

চট্টগ্রাম ব্যুরো

রয়টার্স

Published : 28 Dec 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

তবে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দী ছাত্রদল ও শিবিরের দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় বৃহস্পতিবার এ পদের ফলাফল নির্ধারন করা হবে।

নির্বাচনে ভিপি ও জিএস নির্বাচিত হন যথাক্রমে আব্দুল মতিন ও মোহাম্মদ ইমরানুর রহীম।

প্রধান বিরোধীদল আওয়ামী লীগ এর ছাত্র সংগঠন ছাত্রলীগের বর্জনের মধ্যদিয়ে এই নির্বাচনে অংশ নেয় ছাত্রদল, শিবির ও ছাত্র ইউনিয়ন।

উল্লেখ্য বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় অসার পর ছাত্রদল ও শিবির ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করে দেয় এবং সর্বশেষ চার বছরে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল শিবিরকে পরাজিত করে টানা জয়লাভ করে।