স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম বিভাগীয় নেতাদের বৈঠক
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সভায় সংশ্লিষ্ট অঞ্চলের সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে রোববার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুল হান্নান, মইন উদ্দিন মইন, ডা: আসাদুজ্জামান খান রিন্টু, সৈয়দ নুরুল ইসলাম, কাজী শহীদুল্লাহ্ লিটন, প্রবাল রায় ও আব্দুল্লাহ্ আল মুনির মুকুল।
