২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরও ৫০,০০০ রিকশার লাইসেন্স দিতে যাচ্ছে সরকার: নাজমুল হুদা

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সরকার ঢাকা নগরীতে চলাচলের জন্যে আরও ৫০ হাজার রিকশার লাইসেন্স দিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বৃহস্পতিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘ঢাকায় রিক্সা নিষিদ্ধকরণ: পক্ষে বিপক্ষের মতামত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারের তিনি একথা বলেন। 

তিনি বলেন, ঢাকায় চলাচলের জন্যে মাত্র ৮৯ হাজার রিকশার লাইসেন্স দেওয়া হয়। কিন্তু লাইসেন্স ছাড়াও চার লাখের বেশি রিকশা চলাচল করছে। রাস্তার বেশিরভাগ অংশই দখল করে রাখে রিকশা। তাই ঢাকার যানজট দূর করতে শৃঙ্খলাবদ্ধভাবে রিকশা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ এবং একেএম ফায়জুর রহমান বক্তব্য রাখেন।