২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমান ও বাংলা ভাই জামাতের সৃষ্টি: চরমোনাই পীর

ইসলামী সংবিধান আন্দোলনের আমীর ও চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, গ্রেপ্তারকৃত জেএমবি’র চিফ কামান্ডার ও অন্যান্য শীর্ষ নেতাদের পরিচয়ে প্রমাণ হয়েছে যে জঙ্গিবাদের সাথে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশ জড়িত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সোমবার দলের রাজশাহী বিভাগীয় অঞ্চলের মহাসমাবেশে বক্তব্য দানকালে তিনি একথা বলেন।

ফজলুল করিম বলেন, ‘গ্রেপ্তারকৃত আতাউর রহমান সানি ও মোহাম্মদ প্রমাণ করেছে যে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই জামাতের সৃষ্টি।’

তিনি বলেন, যত বেশি জঙ্গি ধরা পড়বে, জামাতের মুখোশ ততই উন্মুক্ত হবে। তিনি জামাতের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।