২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পরিবার সদস্যদের মধ্যে শেখ হাসিনার দেওয়া বস্ত্র বিতরণ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেওয়া বস্ত্র বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার মোহাম্মদপুর কলেজ গেটে মুক্তিযোদ্ধা নিবাসে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হয়।

শেখ হাসিনার পক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ--সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, দলের অঙ্গ সংগঠনসমূহের নেতা শেখ বজলুর রহমান এবং ইমতিয়াজ খান এ সকল বস্ত্র বিতরণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।