শাবিপ্রবি ছাত্রদল নেতা লিটন হত্যা মামলার চার্জশিট প্রদান
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদল নেতা লিটন হত্যা মামলার চার্জশিট শনিবার দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বজলার রহমান সিলেটের প্রথম শ্রেণীর আদালতে এ চার্জশিট দাখিল করেন।
সূত্র জানায়, পূর্বঘোষিত ১৩ জন বহি®কৃতের সাথে আরও দুজনকে অভিযুক্ত করে বহুল আলোচিত এ মামলার চার্জশিট প্রদান করা হয়। আদালত অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছে মুইন আল দীন রুবেল, জসীম উদ্দিন, বিধান দাস, কাজী নাইমুল হুদা, শাখাওয়াত হোসেন, মোর্শেদুল আলম, মুহাম্মদ নাসিরুদ্দিন, এমরান হোসেন ভূঞা, আমিরুল ইসলাম, মো. এরশাদ, কাওসার আহমেদ, আবুল কালাম আজাদ, শাহ মো. মহিবুল্লাহ, জাহিদুল ইসলাম ও মইনুল হোসেন বাবু।
