মেয়াদ শেষের আগে সরকার ক্ষমতা ছাড়বে না: মান্নান ভূইয়া
বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবা^য় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়াবে না।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকায় মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কিভাবে জঙ্গি তৎপরতা বন্ধ করা যায় সেই আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর আহবানে আওয়ামী লীগ সংলাপে যোগ দিতে অস্বীকৃতি জানালে, তিনি বলেন, গণতান্ত্রিক আদর্শ অনুযায়ী বিশ্বজুড়ে গ্রহণযোগ্য পন্থাই হচ্ছে সংলাপ কিন্তু বিরোধী দল তা এড়িয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের প্রতি অঙ্গুলি নির্দেশ করে মান্নান ভূইয়া বলেন, হরতাল ডেকে, মিছিল সমাবেশ করে আপনাদের কোনও রাজনৈতিক ফায়দা হবে না, মেয়াদ পূর্ণ হওয়ার পর আমরা তত্বাবধায়ক সরকারের হাতেই দায়িত্ব বুঝিয়ে দেবো।
মান্নান ভূইয়া আরো বলেন, আমাদের বিরোধী দল কোনও ধরনের রাজনৈতিক ও গণতান্ত্রিক পন্থা মানছে না যা দুঃখজনক।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশের শান্তিপূর্ণ অবস্থা বিঘিœত করার জন্যে আওয়ামী লীগকে দোষারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বিএনপি’র সিনিয়র নেতা তানভির আহমেদ সিদ্দিকী, কেএম ওবায়দুর রহমান, হাফিজুদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।
