২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের চেতনায় অন্ধকারের শক্তির মোকাবেলা করুন: শেখ হাসিনা

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে অন্ধকারের শক্তিকে মোকাবেলা করার মাধ্যমে স্বাধীনতার মূল্যবোধ উর্ধ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচাইতে গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সর্বোপরি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। তাই এ দিন জাতির উৎসবের দিন, আনন্দের দিন।

কিন্তু লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিএনপি জামাত জোট সরকার আজ ভূলুন্ঠিত করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আজ দেশ জুড়ে চলছে সন্ত্রাস, নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, দখল, অগ্নিসংযোগ, যা আমাদের ’৭১ এর ভয়াল দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়। তাছাড়া নতুন করে শুরু হয়েছে ইতিহাস বিকৃতি। 

বিজয় দিবসে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার জন্যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধুর কাক্সিক্ষত সোনার বাংলা গড়ার সংগ্রামে পিছপা না হওয়ার শপথ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।