জঙ্গিবাদের সাথে জামায়াতের সম্পর্ক রয়েছে এমন বক্তব্যে ‘নিষেধাজ্ঞা’, জাপা’র একাংশের সংলাপ বর্জন
জঙ্গি হামলা ইস্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংলাপের সময় মঙ্গলবার সরকার অনানুষ্ঠানিকভাবে জামায়াত-ই ইসলামীর সাথে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে এমন বক্তব্যের ওপর ‘নিষেধাজ্ঞা’ আরোপ করায় জাতীয় পার্টি (এরশাদ)’র একাংশের নেতৃবর্গ সংলাপ বর্জন করেছেন।
জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা যিনি সংলাপে অংশ নেননি তিনি জানান, সংলাপ শুরুর আগেই সরকারের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় আলোচনার সময় জামায়াত-ই ইসলামীর জঙ্গিবাদের কথা উল্লেখ করা যাবে না।
নাম না প্রকাশের শর্তে ওই নেতা বলেন, এ কারণেই দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা প্রধানমন্ত্রীর সাথে সংলাপ বর্জন করেন।”
এর আগে সোমবার কৃষক শ্রমিক জনতা লীগের সাথে সংলাপকালে দলের নেতা কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে সুদির্দিষ্টভাবে জোট সরকার থেকে জামায়াতকে বাদ দেওয়ার প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, ‘জামায়াত হচ্ছে এসব জঙ্গিবাদীদের পিতা’।
