২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে আড়িপাতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের দাবিতে এসসিবিএ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) মঙ্গলবার ফোনে আড়িপাতা সংক্রান্ত রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অধ্যাদেশে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের ফোনে আড়িপাতার বিষয়টির অনুমোদন রয়েছে। এসসিবিএ এ অধ্যাদেশকে জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মঙ্গলবার এক সাধারণ সভায় তারা এ অধ্যাদেশ জারির তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানায়।

এসসিবিএ’র দক্ষিণ হলে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্তব্য করা হয়, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা ঢাকতেই তারা এ ধরনের অধ্যাদেশ জারি করেছে।

সভায় আরও বলা হয়, এ অধ্যাদেশ জনগণের নাগরিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।

বোমা হামলার শিকার আইনজীবীদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য একটি তহবিল গঠনের ব্যাপারেও এসসিবিএ’র সভায় সিদ্ধান্ত হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, অ্যাডভোকেট আজাহারুল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট  এসএম রেজাউল করিম, অ্যাডভোকেট মো. সেলিম, অ্যাডভোকেট শহীদুল ইসলাম এবং অ্যাডভোকেট মইনুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।