২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলের পাল্টা চিঠি চূড়ান্ত হয়নি

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জাতীয় সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠির জবাব চূড়ান্ত করেনি ১৪ দল। তবে ১১ দল একটি খসড়া প্রস্তুত করে রেখেছে। এছাড়া বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অপর একটি চিঠি তৈরী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 10:37 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এর আগে রোববার ১১ দলের এক বৈঠকে চিঠির জবাব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

১১ দলের নেতৃবৃন্দ ছাড়াও ১৪ দলভুক্ত অন্যান্য দলের নেতৃবৃন্দও সোমবার প্রধানমন্ত্রী চিঠির জবাব দেওয়া হবে কিনা তা নিয়ে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেন।  

সূত্র জানায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সোমবার সন্ধ্যায় ড.কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের চেম্বারে কথা বলেন। পরে তিনি সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায় নি।

এদিকে সূত্র জানায়, ১১ দলের খসড়া চিঠির ব্যাপারে ১৪ দলের নেতৃবৃন্দ সবকিছুই জানেন। তবে ১৪ দল এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেয়নি।