২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিসহ অপশক্তি উৎখাত করে নিরাপদ দেশ গড়তে পেশাজীবীদের সহযোগিতা চেয়েছেন হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জঙ্গিসহ সকল অপশক্তিকে উৎখাত করে নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবী বুদ্ধিজীবীসহ সকল দেশপ্রেমিক নাগরিকের সর্বাতœক সহযোগিতা কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শনিবার সন্ধ্যায় সুধাসদনে পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ ও জাতি আজ চরম সংকটের মধ্যে নিপতিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়িয়েছে। এ চরম সংকটময় মুহূর্তে রাজনৈতিক নেতা কর্মীর পাশাপাশি কবি সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী সংস্কৃতিসেবীসহ সকল শ্রেণী ও পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অতীতে জাতির সংকটময় মুহূর্তে এবং সকল গৌরবোজ্জল আন্দোলন সংগ্রামে যেমন বুদ্ধিজীবী পেশাজীবীরা রাজনৈতিক কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তেমনি আজকের এই চরম সংকটকালে সকল সংকীর্ণতা ও মতামতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেখ হাসিনা বলেন, উগ্র সাম্প্রদায়িক জঙ্গি, তাদের পৃষ্ঠপোষক এবং দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই। জাতিকে উদ্বুদ্ধ এবং ঐক্যবদ্ধ করতে রাজনীতিবিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।

এ সময় পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, সদস্য সচিব ডা: কামরুল হাসান, চট্টগ্রাম পেশাজীবী কনভেনশন আয়োজক কািমটির আহ্বায়ক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, সদস্য সচিব অধ্যাপক হেলাল নিজামী, চট্টগ্রাম স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা: নুরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট মনতোষ বড়–য়া উপস্থিত ছিলেন।